বুধবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এই আসন বিন্যাস প্রকাশ করা হয়।
আসন বিন্যাস অনুযায়ী, মোট তিনটি কেন্দ্রে সকাল ৯টায় এক যোগে শুরু হবে এ পরীক্ষা, চলবে দুপুর ১২টা পর্যন্ত।
কেন্দ্রগুলো হলো, বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস, বুয়েট মূল ক্যাম্পাস ও বুয়েটের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
মোট ৫টি অনুষদ তথা মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স, ডেনটিসট্রি অনুষদ এবং শিশু অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিয়ম অনুযায়ী, একই দিন রাতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।