নেতানিয়াহুকে ফোন বাইডেনের, ৩ দিন যুদ্ধবিরতির আহ্বান
গাজা উপত্যকায় ৩ দিনের যুদ্ধবিরতি দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার নেতানিয়াহুকে এক টেলিফোন কলে এই আহ্বান তিনি জানান বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দু’টি উচ্চ পর্যায়ের সূত্র।