বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আটক ৪
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের ম্যাচে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় চারজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত চারজনই ভারতীয় এবং ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ভেতরেই ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন তারা।