সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গুলশানে জাতিসংঘের স্থানীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।
সৌজন্য সাক্ষাতে অংশ নেওয়ার জন্য জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি।
আন্তরিকতাপূর্ণ সৌজন্য সাক্ষাতের জন্য জাতিসংঘের প্রতিনিধির প্রতি ধন্যবাদ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
এ সময় জিএম কাদেরের সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা উপস্থিত ছিলেন।