বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।
নিহত আলামীন শরিফ কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের মো. ছলেমান শরীফের ছেলে।