নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, সমগ্র বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশের আর্থিক, সামাজিক, ব্যবসায়িকসহ সবকিছু থমকে যাওয়া সম্ভাবনা আছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ঢাকা, বাংলাদেশ: বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন এবং বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও “জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর”-কে কেন্দ্র করে উত্থাপিত ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।