• 08 Apr, 2026

জেলার খবর

গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় ‘ভরবো মাছে মোদের দেশ, গডবো স্মার্ট বাংলাদেশ’ স্লোগান নিয়ে গোপালগঞ্জ শহরের হেলিপ্যাড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

Read More

তথ্য গোপন করার অপরাধে নড়াইল পৌর মেয়রের নামে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার: সম্পদ অর্জনের তথ্য গোপন করার অপরাধে নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল ২৯ জুলাই ২০২৪ তারিখ যশোর স্পেশাল জজ আদালতে এ মামলা দায়ের করা হয়।

Read More

খুলনা আর্ট একাডেমিতে সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত নতুন ২জন শিক্ষিকাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়

খুলনা আর্ট একাডেমিতে সহকারী শিক্ষিকা পদের জন্য গতো ১লা জুন ২০২৪ যে নিয়োগ দেওয়া হয়েছিলো আজ সকাল ১১টায় আবেদনকারীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Read More

নড়াইলে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে লাভবান চাষিরা

লাউ শীতকালীন সবজি হলেও নড়াইলের লোহাগড়া উপজেলায় সারাবছরই মাচা পদ্ধতিতে লাউ চাষ করেন চাষিরা। মাচা পদ্ধতিতে লাউ চাষ করায় পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায়। শ্রম ও ব্যয় কম হওয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষ এ এলাকায় বেশ জনপ্রিয়। বেশি ফলন ও দাম ভালো পাওয়ায় বেশ খুশি কৃষকরা। লাউসহ নতুন নতুন সবজি চাষে কৃষকদের আগ্রহী করতে পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ।

Read More

২ ঘণ্টা সড়ক অবরোধ করে নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সমন্বয়কদের মুক্তি, দমন-নিপীড়ন বন্ধ, কারফিউ প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে নোয়াখালীতে ২ ঘণ্টা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Read More

মাটি খুঁড়তেই মিলল ৭৮টি তাজা গুলি

নীলফামারীর সৈয়দপুরে বাড়ি নির্মাণের জন্য মাটি খননকালে ৭৮টি তাজা গুলি ও কয়েকটি ড্যামেজ গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুলাই) সকালে পৌর শহরের সাদ্দাম মোড় এলাকা থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ।

Read More

রংপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

রংপুরের পীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Read More

নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে সদরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ক্ষুদ্রঅস্ত্রসহ পাঁচ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে নড়াইল সদর থানার এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।

Read More

প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

নড়াইলের লোহাগড়ায় একটি প্রাইভেটকারে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৬ জুলাই)  সকালে উপজেলার নলদী ইউনিয়নের নলদী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Read More

আবু সাঈদের পরিবারকে বেরোবি প্রশাসনের আর্থিক সহায়তা

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় নিহত আবু সাঈদের মা-বাবার হাতে সাড়ে সাত লাখ টাকার একটি চেক তুলে দেয় প্রতিনিধি দল।

Read More