যেকোনো অপরাধ রোধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন রংপুরের নবাগত এসপি
জঙ্গিবাদ, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান। তিনি রংপুর জেলার মানুষকে শান্তিপ্রিয় উল্লেখ করে মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করবে বলে জানান।