নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তারেক রহমানকে অভিনন্দন জানান মানবাধিকার কর্মী রাবেয়া হক সুমি । সুমি বলেন, বহু চড়াই-উতরাই, ত্যাগ-তিতিক্ষা ও নির্যাতন-নিপীড়ন অতিক্রম করে শেষ পর্যন্ত বিজয় অর্জন করায় এবং দেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
সম্মান দেয়া এবং নেয়া, ক্ষমতা দেয়া এবং নেয়া একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি এসবই করুণাময় দয়ালু স্রষ্টা আল্লাহ রাব্বুল আল-আমিনের হাতে। তিনি আপনাকে (তারেক রহমানকে) ক্ষমতা দিয়েছেন, সম্মানিত করেছেন। আল্লাহর মেহেরবানীতে জনগণের প্রত্যাশা আপনার দ্বারা পূরণ হবে, এমনটা সমগ্র জাতির প্রত্যাশা। জাতির প্রত্যাশা পূরণে দয়াময় আল্লাহ আপনাকে সফলকাম করুন। সমগ্র দেশবাসীর সাথে সেই প্রত্যাশাই করি। আল্লাহ আপনার মঙ্গল করুন।
স্টাফ রিপোর্টার: ন্যায় চাই, সত্য চাই, বাঁচতে চাই—মানবিক সহযোগিতা চাই”—এই আকুতি জানিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা এলাকার ভুক্তভোগী সালমা বেগমের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন নতুন বাংলা সাধারণ জনতার জোটের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন ফাইটন।
নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল সরকারি কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তবে শুভেচ্ছা বার্তার পাশাপাশি নিম্ন আয়ের কর্মচারীদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।