তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। এ সপ্তাহের শেষদিকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং যোগদান করলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেব।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে। তারমধ্যে একটি হলো বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং। আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া বিভিন্ন সময়ে ছড়ানো গুজব নিয়ে কথা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ে ‘স্বঘোষিত রাজসাক্ষী’ উল্লেখ করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলের দাওয়াত গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।