গতকাল বৃহস্পতিবার রাতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারে সদস্যসংখ্যা ১৭। গতকাল রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ১৩ জন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নিয়োগ পাওয়া অন্য তিনজন সদস্য ঢাকার বাইরে থাকায় গতকাল শপথ নিতে পারেননি। শিগগিরই তাঁদের শপথ নেওয়ার কথা রয়েছে।