বুধবার (৯ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, গুজরাট রাজ্যে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত।
অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
অধ্যাপক ইউনূস বলেন, যারা আপনজন হারিয়েছেন, তারা আমাদের প্রার্থনায় রয়েছেন। আমি আহত সবার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।