পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সাম্প্রতিক বাংলাদেশ সফর ঘিরে বিনোদন জগতে ছিল বেশ আলোচনার ঝড়। সানসিল্ক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সফরে তিনি অংশ নেন একটি এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে, যেখানে দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে মতবিনিময় করেন।
সেখানে হানিয়া নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সানসিল্কের নতুন গ্লাস শাইন প্রোপোজিশন নিয়ে কথা বলেন, যা সবাইকে বেশ অনুপ্রাণিত করে। অনুষ্ঠানটি ছিল শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য, যেখানে উচ্ছ্বাস ও ইতিবাচক প্রতিক্রিয়ার ছোঁয়া স্পষ্ট ছিল। সফর শেষে হানিয়া আমির গতরাতে বাংলাদেশ ত্যাগ করেছেন, তবে তার এই ভিজিটের স্মৃতি ও প্রভাব এখনও রয়ে গেছে আলোচনায়
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় ট্রাক দুর্ঘটনায় আকাশ (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসরের ঘোষণার রেশ কাটতে না কাটতেই তার গ্রামের বাড়িতে হাজির হয়েছেন বলিউড অভিনেতা আমির খান। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিতের পৈতৃক নিবাসে আমিরের এই আকস্মিক সফর নিয়ে বিনোদন জগতে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
সাহিত্যচর্চায় যাঁরা নীরবে, নিষ্ঠার সঙ্গে নিজের অবস্থান তৈরি করে চলেছেন—কবি জেনিফা জামান তাঁদেরই একজন। শব্দের গভীরতা, মানবিক বোধ ও সমকালীন চেতনার মেলবন্ধনে তাঁর কবিতা পাঠকের হৃদয়ে আলাদা আলো জ্বালায়।