• 24 Apr, 2026

শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক প্রফেসর মুন্সি হাফিজুর রহমান আর নেই

শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক প্রফেসর মুন্সি হাফিজুর রহমান আর নেই

নড়াইলের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মুন্সি মো. হাফিজুর রহমান আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টা ০৫ মিনিটে ঢাকার পান্থপথস্থ সমরিতা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুতে নড়াইলজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শোকসংবাদ:
নড়াইলের আরেক কিংবদন্তি, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক প্রফেসর মুন্সি মো. হাফিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকার পান্থপথে অবস্থিত সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ০৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি ছিলেন নড়াইলের শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের এক অবিচ্ছেদ্য নাম। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে আলোর পথ দেখিয়েছেন এবং সাংস্কৃতিক অঙ্গনে একজন অভিভাবকের মতো ভূমিকা পালন করেছেন। তাঁর স্নেহ, প্রজ্ঞা ও নেতৃত্বে নড়াইলের সাংস্কৃতিক পরিমণ্ডল সমৃদ্ধ হয়েছে বারবার।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বিদায়ে নড়াইলবাসী হারালো এক নিবেদিতপ্রাণ শিক্ষক, সংস্কৃতিসেবী ও মানবিক মানুষকে।

মরহুমের মরদেহ ঢাকা থেকে বিকেল ৫টার দিকে নড়াইলে পৌঁছাবে। এশার নামাজের পর রাত সাড়ে ৮টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে “সুলতান মঞ্চ”-এ তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

নড়াইলকণ্ঠ পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।