তিনি বলেন, সাধারণ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে যারা কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, তারাও চাইলে ১০ দলীয় জোটে আসতে পারেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) হাতিয়া উপজেলার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় আব্দুল হান্নান মাসউদ প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসীদের আর্থিক সহযোগিতার কারণেই নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে প্রচার–প্রচারণা চালানো সম্ভব হচ্ছে।
তিনি বলেন, নির্বাচিত হলে হাতিয়ায় প্রবাসীদের জন্য ফ্রি যাতায়াত ব্যবস্থা চালু করা হবে, ইনশাআল্লাহ।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহান উদ্দিন, শাহবাগ থানা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহ্ মাহফুজুল হক, জাতীয় নাগরিক পার্টি হাতিয়ার প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজসহ স্থানীয়রা।