নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আব্দুল হাই সিটি কলেজে বৈশাখী উৎসব-১৪৩৩ উদযাপন
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নড়াইলের আব্দুল হাই সিটি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। উৎসবমুখর পরিবেশে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও দৃঢ় হয়েছে।
‘ইস্তিস্কা’ শব্দের অর্থ পানির জন্য প্রার্থনা করা। খরা বা তাপদাহের অবস্থা থেকে নিষ্কৃতি পেতে আল্লাহ তাআলার কাছে তওবা করে দুই রাকাত সুন্নত নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইস্তিস্কার নামাজ বলে। পরপর তিন দিন ইস্তিস্কার নামাজ পড়া সুন্নত। যদি ইতিমধ্যে বৃষ্টি হয়েও যায়, তবু তিন দিন করা উত্তম। এই তিন দিন নফল রোজা রাখা মুস্তাহাব।