• 04 Feb, 2026

নড়াইলে বাজার ও দ্রব্যমূল্য মনিটরিং জোরদার করতে মতবিনিময়

নড়াইলে বাজার ও দ্রব্যমূল্য মনিটরিং জোরদার করতে মতবিনিময়

নড়াইল জেলা বাজার ও দ্রব্যমূল্য তদারক ও মনিটরিং কার্যক্রম জোরদার করার বিষয়ে বণিক সমিতি ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিসি হলরুমে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কৃষি বিপনন অধিদপ্তর কর্তৃক দৈন্দিন প্রকাশিত বাজার মূল্য তালিকা অনুযায়ি বেচা-কেনার প্রতি জোর দেয়া হয়। অগ্রাধিকারভিত্তিতে জেলার বড় বড় বাজারের উৎসবমুখে কৃষি বিপনন অধিদপ্তরের দেয়া মূল্য তালিকা প্রদর্শনের অনুরোধ করা হয়। একই সাথে প্রয়োনীয় ক্ষেত্রে ঢেরা পিটিয়ে এ তথ্য জনসতেনতার জন্য অবহিত করার পরামর্শ দেয়া হয়।  

এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শাশ্বতী শীল, এডিএম লিংকন বিশ্বাস , কৃষিবিদ জাহিদুল ইসলাম বিশ্বাস, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিকাশ চন্দ্র দাস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক, জেলা কৃষি বিপনন কর্মকর্তা, জেলা ক্যাবের সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, জেলা  রূপগঞ্জ বাজার বনিক সমিতির প্রতিনিধি, রাইস মিল মালিক, কাঁচার বাজার ব্যবসীয় সমিতির প্রতিনিধি, ঔষধ ব্যবসায়ী প্রতিনিধি সহ অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।