রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১০ টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ভিডিও থেকে নেওয়া
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, আজ সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইল এসএ পরিবহন কার্যালয়ের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের খবর পায়। এর পাঁচ মিনিটের মাথায় সেখানে আমাদের চারটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পরে আরও ৬টি ইউনিট যোগ দেয়। সবমিলিয়ে এখন আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলেও উল্লেখ করেন এ ফায়ার কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক: সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ মানবাধিকার পরিষদের সেন্ট্রাল কো-অর্ডিনেট মিসেস রাশিদা আহমেদকে বহিষ্কার করা হয়েছে। পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি (রেজি নং-বি-১৯৫১) এর কেন্দ্রীয় কার্যালয় ২৭/৫/খ, তোপখানা রোড (৩য় তলা), সেগুনবাগিচা, ঢাকায় ৬ এপ্রিল ২০২৬ইং সোমবার ১১ টায় এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন