• 10 Apr, 2026

জাতীয়

প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে শনিবার দিল্লি যাচ্ছেন। প্রথমে শনিবার শপথ অনুষ্ঠানের কথা থাকলেও এখন তা একদিন পিছিয়ে রোববার করা হয়েছে।

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। ছয় দফা উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Read More

বাস্তুসংস্থান পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘বনায়ন’ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিতরণ করা হবে ৫০ লাখ চারা

বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে দেশজুড়ে ৫০ লাখ চারা বিতরণ করবে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় বৃক্ষরোপণ কর্মসূচি ‘বনায়ন’। গত ৪৪ বছর ধরে পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এ উদ্যোগ।

Read More

মোদির শপথ : শুক্রবার নয়, শনিবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারের পরিবর্তে শনিবার দিল্লি সফরে যাবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

Read More

*জাতীয় ভূ-স্থানিক উপাত্ত অবকাঠামো তৈরিতে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সাথে একযোগে কাজ করবে জাইকা*

দেশে একটি জাতীয় ভূ-স্থানিক উপাত্ত অবকাঠামো তৈরি করতে একযোগে কাজ করবে বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ফলে, ভূ-স্থানিক উপাত্ত বিশ্লেষণ ও ব্যবহার করে দেশের উন্নয়ন পরিকল্পনা আরো কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। সম্প্রতি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এনএসডিআই ওপেন সেমিনারে বিষয়টি উন্মোচন করা হয়।

Read More

ইসরায়েলের আগ্রাসনে মধ্যপ্রাচ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিককালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, প্যালেস্টাইনে ইসরায়েলের অগ্রাসনের ফলে মধ্যপ্রাচ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এর ফলে আমাদের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে আমরা কাজ শুরু করেছি। ব্যক্তিগতভাবে আমি বিশ্ব শান্তির জন্য যুদ্ধ বন্ধের আহ্বান অব্যাহতভাবে করে যাচ্ছি।

Read More

নিজ থেকে না ছাড়লে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি মেয়র আতিকের

দখলদাররা নিজ থেকে জায়গা ছেড়ে না দিলে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

Read More

এমপি আনার হত্যা : শিলাস্তির পর তানভীরের দায় স্বীকার

কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আসামি তানভীর ভূঁইয়া (৩০)।

Read More

ব্রিকস মন্ত্রী পর্যা‌য়ের বৈঠকে হাছানকে ল‌্যাভর‌ভের আমন্ত্রণ

আগামী ১০ জুন ম‌স্কো‌তে দুই দিনব‌্যাপী ব্রিকস মন্ত্রী পর্যা‌য়ের বৈঠকে যোগ দি‌তে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন।

Read More

সাড়ে ৮ ঘণ্টায় ঢাকা থেকে ২৯ হাজারের বেশি টিকিট বিক্রি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে দ্বিতীয় দিনের মতো ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ (সোমবার) বিক্রি করা হয়েছে ১৩ জুনের টিকিট। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাড়ে আট ঘণ্টায় ঢাকা থেকে বহির্গামী দুই অঞ্চলের মোট ২৯ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

Read More