বেনজীরের আরও ৪০ বিঘা জমি ও ঢাকায় সাততলা ২ বাড়ির সন্ধান
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে ঢাকা ও ঢাকার বাইরে ৬২৭ বিঘা জমি ক্রোক করা হয়েছে। তবে ওই সম্পদের বাইরে এবার রাজধানীতে আরও দুইটি বাড়ি ও ৪০ বিঘা জমির সন্ধান মিলেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে।