বৃষ্টি আর জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রাজধানীবাসী
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার ভোররাত থেকে রাজধানীতে ঝড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টির কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। সকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়তে শুরু করে। রাত অবধি বিরতিহীনভাবে চলতে থাকে বৃষ্টি। সঙ্গে দমকা হওয়া।